সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর চুয়াডাঙ্গায় যাত্রাবিরতি

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০১৯ ইং
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর চুয়াডাঙ্গায় যাত্রাবিরতি
মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রাকালে চুয়াডাঙ্গায় যাত্রা বিরতি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর আমন্ত্রণে চুয়াডাঙ্গায় যাত্রাবিরতি করেন ও সৌজন্য সাক্ষাত করেন মেহেরপুর-১ আসনের সাংসদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১নং প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, ২ নং প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিন খোকন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুবুল ইসলাম সেলিম, মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পৌর ছাত্রলীগ নেতা ইব্রাহীম শেখ ইমরান, সাঈদ, শেখ শাওন, আফ্রিদি, পাপন হাসান সবুজ, আসিফ খান প্লাবন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইসতিয়াক সিথুন, আরাফাত প্লাবন, এলাহী তৌফিক, হাফিজ ইমন, চুয়াডাঙ্গা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রনক হাসান হৃদয়, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিশন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রবিন, চুয়াডাঙ্গা জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি ফারহান রাব্বি, প্রচার সম্পাদক ক্যালভিন জাহিদসহ চুয়াডাঙ্গা পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত