প্রবীণদের প্রতি কর্তব্যশীল হওয়া সবার দায়িত্ব
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৯
ইং
জীবননগরে প্রবীণ কমিটির আয়োজনে সংবর্ধনা গ্রহণকালে সাংসদ হাজি টগর
জীবননগর অফিস: জীবননগরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজন ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর।
এ সময় তিনি বলেন, আজকে যারা প্রবীণ হয়েছে এরাও একদিন যুবক ছিলো। সে সময় তারাও ভয়কে জয়কে করে এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ কর্ম করেছে। আজ হয়তো তারা বয়স বেশি হওয়ায় শরীরের ভারে কোন কাজকর্ম করতে পারছে না। তাই বলে তাদেরকে বোঝা ভাবলে হবে না। সকলকে মনে রাখতে হবে প্রবীণরা আমাদের সকলের অভিভাবক, তাদের সাথে এমন কোন কথা বলা যাবে না, যাতে তারা কষ্ট পায়। প্রবীণদের সার্বিক খোঁজ খবর নেওয়া আমাদের সকলের দায়িত্ব কর্তব্য।
বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা মুজিবুর রহমান, মহিলা নেত্রী রেনুকা আক্তার রিতা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, যুবলীগ নেতা কাজী শামসুর রহমান চঞ্চল, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান শিমুলসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ।
কমেন্ট বক্স