বর্জ্যমুক্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল : দৃশ্যমান নির্মল পরিবেশ পদক পেলেন ডা. শামীম কবির : উষ্ণ সংবর্ধনা
- আপলোড তারিখঃ
২৪-০১-২০১৯
ইং
হাসপাতাল প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা আর দুর্গন্ধের কারণে অভিযোগের অন্ত ছিল না এই তো কিছু দিন আগেও। পর পর কয়েকবার কিছু সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েও ভাল ফল মেলেনি। এবার পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা আর রোগী ও তার সঙ্গে থাকা স্বজনদের সচেতন করে তুলে পরিষ্কার পরিচ্ছন্নতার নজির দেখিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ অবদান রাখায় স্বর্ণপদক পাওয়ায় আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবিরকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগে নিয়োজিত স্টাফ ও স্বেচ্ছাসেবকরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হাসপাতালের সেচ্ছাসেবকরা জানান, ডা. শামীম কবিরের নিজ উদ্যোগে আমাদের এই হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তুলেছেন। এতে সে স্বর্ণপদকও পেয়েছেন। তাকে আরও উদ্যোগি করার জন্য আমাদের এই সংবর্ধনা ও ফুলেল শুভেছা।
কমেন্ট বক্স