নাটুদাহে দুর্নীতি মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় ডিসি গোপাল চন্দ্র দাস
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৯
ইং
মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার নাটুদাহে দুর্নীতি বিরোধী, বাল্যবিবাহ মুক্ত, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, আপনারা আপনাদের কন্যা সন্তানদের বাল্যবিবাহ দিবেন, বাল্যবিবাহ আইনত অপরাধ। আর বাল্যবিবাহ দিলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আপনার সন্তান। অল্প বয়সে বিয়ে হলে মা এবং সন্তান প্রসবকালীন সময়ে উভয়ের ঝুঁকির থাকে এবং তাদের সন্তান জন্ম নিয়েই অভাবে বড় হতে হয়। আর তা থেকে মাদকে আসক্ত হয় পরে সন্ত্রাসী চাঁদাবাজি করে পরে জঙ্গীবাদ হয়ে যায়। আমাদের সকলকে সচেতন হতে হবে। আর আমরা যদি সচেতন হই তাহলে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস জঙ্গীবাদমুক্ত সমাজ ও দেশ গড়া সম্ভব।
তিনি আরও বলেন, আগে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন করতে হবে। তাদের জানাতে হবে বাল্যবিবাহের কুফল সম্পর্কে। আর যারা যারা মাদক, সন্ত্রাস করে তারা অধিকাংশ দরিদ্র পরিবারের। সে জন্য সবার আগে সন্তানদের প্রতি বেশি নজর রাখতে হবে পিতা-মাতার। যে সন্তানের পিতা-মাতা অসচেতন সেখানেই এই সমস্যাগুলো হয়ে থাকে।
জেলা প্রশাসক বলেন, মাদক প্রতিরোধে সমাজের সকল স্তরের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাকদের কারণে বেড়েছে সামজিক অবক্ষয়। তরুণ সমাজের নৈতিক মূল্যেবোধ ক্ষয়ে যাচ্ছে। ভেঙ্গে পড়ছে পারিবারিক সদস্যদের মধ্যে আস্থা-বিশ্বাস, সামজে তৈরি হচ্ছে আতঙ্ক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমজাদ হোসেন, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, আ.লীগ নেতা আব্দুল্লাহ, আ.মালেক, সহিদুল মাষ্টার, আ.হালিম, প্যানেল চেয়ারম্যান কমিলউদ্দীন, ইউপি সদস্য আফতাব উদ্দীন, আ.কুদ্দস, আমজাদ, জসীম, সহিদুল ইসলাম হকা, আব্বাস, নেবুরা, ইসমোতারা, কহিনুর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নতিপোতা মাধ্যমিক বিদ্যালেেয় প্রধান শিক্ষক মনির হোসেন।
কমেন্ট বক্স