আলমডাঙ্গা বধ্যভূমির নির্মাণাধীন কাজ পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
২০-০১-২০১৯
ইং
এই বধ্যভূমি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা বধ্যভূমির নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বধ্যভূমিতে উপস্থিত হলে তাকে স্বাগত জানায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তিনি পরিদর্শন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে আটকবর ও আলমডাঙ্গা বধ্যভূমির কাজ শুরু করেছি, আটকবরের কাজ প্রায় সমাপ্ত হলেও বধ্যভূমির কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। আগামী ৫ বছরের মধ্যে এই বধ্যভূমির কাজ সমাপ্ত করার চেষ্টা করবো। বধ্যভূমিটি আলমডাঙ্গার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে বলে বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান মল্লিক, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, সুশিল কুমার ভৌতিকা, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলার আব্দুল গাফ্ফার, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, মনা, টগর, মিজানুর রহমান, বুলবুল আহমেদ, মাহমুদুল হাসান চঞ্চল, রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড. সালমুন আহমেদ ডন, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, শ্রমিকলীগ নেতা পরিমল কুমার কালু ঘোষ, জয় বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মাজেদ ভুইয়া, কৃষকলীগ নেতা আসলাম উদ্দিন বিশু প্রমুখ।
কমেন্ট বক্স