আলমডাঙ্গা সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
১৮-০১-২০১৯
ইং
বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে শিক্ষার বিকল্প নাই
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের তিন তিন বার নির্বাচিত সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে জমকালো আয়োজনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, শিক্ষার উপরে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। অতীতে অনেক সরকার ক্ষমতায় এসেছেন। কিন্তু শিক্ষাখাতে আওয়ামী লীগ সরকারের মতো এতো গুরুত্ব কোন সরকার দেননি। আমরা যদি বলি, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষার ভিত্তি- সেই ভিত্তিকে মজবুত করার জন্য কোন সরকার উদ্যোগ নেয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার নিয়েছে। আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত সময়ে একসাথে ২৬ হাজার ৫শ’ প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করে রেকর্ড করেছেন। আমরা যদি জাতিকে শিক্ষিত না করতে পারি, তবে বিশে^র বুকে মাথা উচু করে দাড়াতে পারবো না। তাই বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে শিক্ষার কোন বিকল্প নাই। তবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। কারণ খেলাধুলা শরীর-মনকে সুন্দর ও সতেজ রাখে। এছাড়াও আরেকটি জগত আছে, সাংস্কৃতিক অঙ্গন। এই জগতটাও বেশ বড়। এই তিনটা জিনিসে যদি নজর দেওয়া যায়, তাহলে আমাদের সন্তানেরা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারবে এবং সুন্দর একটা ভবিষতের দিকে এগিয়ে যেতে পারবে।
এসময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনাদের উপর ভরসা করে ও বড় আশা নিয়ে প্রত্যেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলকে পাঠান। আপনারা যারা শিক্ষাকতা করেন তাদের উপর অনেক গুরুদ্বায়িত্ব। বাবা-মা যেনো হতাশ না হোন। যেসব শিক্ষকরা যারা শিক্ষাদান করছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে। আপনাদের যে দ্বায়ীত্ব সেটা যথাযথভাবে পালন করবেন।
বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর সভার মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ওসি তদন্ত লুৎফুল কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। সহকারী শিক্ষক আনোয়ারুজ্জামানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা সরকারী স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মাসুন রানা তুহিন, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, জেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেণীর ছাত্র মীর শাহেব আহম্মেদ মাগফার বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রদান করে প্রশংসা অর্জন করে।
কমেন্ট বক্স