চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
১৭-০১-২০১৯
ইং
অসহায়, দুস্থ ও এতিমদের শীত নিবারণে পুলিশ প্রশাসন, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্নস্থানে গরীব, অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, আলমডাঙ্গায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কাতার রেডক্রিসেন্ট সোসাইটি কম্বল প্রদানে সহযোগিতা করে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র হাসান কাদির গনু, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম শাহান, এ্যাড. রফিকুল ইসলাম ও আসাদুজ্জামান কবির উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিট কর্মকর্তা শামীম রহমান শাহিন, যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুব প্রধান-১ জান্নাতুল নাঈমা, উপ-যুব প্রধান-২ বিপ্লব হোসেন ও যুব সদস্য শাবনুর।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবননগর উপজেলা আলিম আলিয়া মাদরাসা ও এতিমখানা এবং উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার ৬০ জন এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, আলিম আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, তীব্র শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে ঝিনাইদহ জেলায়। মৃদু শৈত্য প্রবাহে নকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতায় বেশি কষ্ট নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের। শীতে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামান্য উষ্ণতা দিতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কোটচাঁদপুর মেইন বাসস্টান্ড এবং রেল স্টেশন প্লাটফর্মে শুয়ে থাকা নি¤œ আয়ের মানুষের মধ্যে প্রায় দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ হতে পুলিশ সুপার হাসানুজ্জামান শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাহউদ্দীন, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা, কোটচাঁদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ আলীসহ পুলিশ সদস্যরা। পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনহিতকর কাজে সম্পৃক্ত থাকতে বদ্ধ পরিকর। জনহিতকার এই কাজের অংশ হিসাবে এ শীতবস্ত্র বিতরণ।
কমেন্ট বক্স