জীবননগরে সংবর্ধনা ও মতবিনিময় সভায় সাংসদ হাজি টগর
- আপলোড তারিখঃ
১৭-০১-২০১৯
ইং
মাদক ও দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে
জীবননগর অফিস: জীবননগরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলা প্রশাসন এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর।
প্রধান অতিথি হাজি আলী আজগর টগর বলেন, সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধির উদ্দেশে করে বলেন, সকলে একত্রিত হয়ে মাদক ও দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলতে হবে। সমাজে যে সমস্ত পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষ আছে, সুখে দুখে তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের নায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। যাঁরা কৃষক তাদের নায্য কৃষি মালামাল দিতে হবে, কোন নেতার আত্মীয় বা প্রভাবশালী ব্যক্তিদের দেওয়া যাবে না। সরকারিভাবে যে সমস্ত অনুদান আসে, সেগুলো যাচাই-বাছাই করে প্রকৃতিভাবে যারা পাওনাদার অসহায় দরিদ্র মানুষ আছে, তাদের মধ্যে বিতরণ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হলে, আমাদের সকলের মনুষত্ব জাগ্রত করতে হবে।
তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য প্রতিনিয়িত কাজ করে যাচ্ছেন। সেগুলো সঠিকভাবে পরিচালনা করা আমাদের নৈতিক কাজ। বিগত সরকারের আমলে দেশে চোখে পড়ার মতো তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার জন্য দেশবাসীর কাছে যে প্রতিশ্রতি দিয়েছিলেন, তা আজ বাস্তবরুপ নিতে শুরু করেছে। এখন প্রতিটি গ্রামের রাস্তা পাকাকরণ করা হয়েছে, রাস্তার পাশে সৌর লাইটের ব্যবস্থা করা হয়েছে, ড্রেন তৈরি করা হচ্ছে। তা ছাড়া স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ ও মন্দির উন্নয়নে ব্যাপক কাজ করা হয়েছে। তাই আসুন সকলে একত্রিত হয়ে বর্তমান সরকারের যে মিশন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে সহায়তা করি।’
উপজেলা প্রাথামিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বিনেশ চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মতেহার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাজিব হোসন প্রমুখ।
কমেন্ট বক্স