বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী দেলোয়ার আটক

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৯ ইং
মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী দেলোয়ার আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় ১৫ বোতল ফেন্সিডিলসহ দেলোয়ার হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। আটক দেলোয়ার হোসেন পৌরসভার মল্লিকপাড়ার আব্দুল লতিফের ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পলিশের এসআই মেসবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাসস্ট্যান্ড এ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনের কাছে থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় জেলা গোয়েন্দা (ডিবি) পলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি