রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৯ ইং
মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
মুুজিবনগরে আরো উন্নয়ন করে সমৃদ্ধ করবো মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। গতকাল সোমবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। এসময় তিনি বলেন, মুজিবনগরে আরো উন্নয়ন করে আরো সমৃদ্ধ করবো এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই। জনগণ আমাকে পূর্ননির্বাচিত করায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ইয়ারুল, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত