মেহেরপুরে আন্ত:স্কুল-মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ : চুয়াডাঙ্গায় ডিসি গোপাল চন্দ্র দাস
- আপলোড তারিখঃ
১৩-০১-২০১৯
ইং
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা পর্যায়ে জাতীয় আন্ত:স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় ৪৮তম জাতীয় আন্ত:স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এসময় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করাতে উৎসাহিত করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান, সহকারি পুলিশ সুপার আহসান হাবিব, এনডিসি সিব্বির আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপার ভাইজার সোহেল আহম্মেদসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকগণ। উল্লেখ্য, গতকাল শনিবার সমাপনি দিনে দিনব্যাপী অ্যাথেলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় অ্যাথেলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী। পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক নুর হোসেন ও সহকারি শিক্ষক রউফুননাহার রিনা। প্রতিযোগিতার ইভেন্টগুলো পরিচালনা করেন ওবায়দুল হক জোয়ার্দ্দার, মোহাম্মদ আলী সিদ্দিক, মহসিন কামাল, শরিফুজ্জামান লাকি, ইউ্সুফ আলী, আব্দুল হাই, ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান, হাসান আলী, দিলরুবা খুকু, ছানোয়ার হোসেন, ইকতিয়ার আহম্মেদ, আশরাফুল হক, শারমিন শীলা প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, উপজেলা একাডেমীর সুপারভাইজার আনোয়ার হোসেন, যাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন প্রমুখ। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী পরিদর্শক বিশ্বজিৎ গোলদার, আল মামুন, ওয়াসিম আকরাম, গবেষনা কর্মকর্তা আলাউল হক, জেলা প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মারুফ বিল্লাহ, তাহাজউদ্দীন, মিয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন, সানজিদা আক্তার, শাহারুল ইসলাম, শহিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স