রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

  • আপলোড তারিখঃ ১২-০১-২০১৯ ইং
অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
সমীকরণ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, শিশুদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া রোধসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। গতকাল শুক্রবার চাঁদপুর সদর উপজেলায় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন। দীপু মনি বলেন, বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে, সেসব সাফল্য এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত