চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
০৮-০১-২০১৯
ইং
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল সোমবার রাতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ডিসি পতœী দাস লিপি দাসও। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এদিন সরকারি শিশু পরিবারের ৮০ জন সদস্যকে একটি করে কম্বল দেওয়া হয়। পরে বেশ কিছুক্ষণ শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান জেলা প্রশাসক, জেলা প্রশাসক পতœী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সমাজসেবা অফিসার রোম্মানা বিলকিস। এ ছাড়াও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, হাসিনা মমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সহকারী কমিশনার ইফ্ফাত আরা জামান ঊর্র্মি, পপি খাতুন, শিবানী সরকার, আমজাদ হোসেন, খাইরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স