রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার একাধিক কেন্দ্র থেকে পোলিং এজেন্টসহ ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ : নারী ভোটার লাঞ্ছিত

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গার একাধিক কেন্দ্র থেকে পোলিং এজেন্টসহ ভোটারদের  বের করে দেওয়ার অভিযোগ : নারী ভোটার লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের বেশ কয়েকটি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের দায়িত্বপালনে বাঁধা প্রদান, বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্র ছাড়তে বাধ্য করাসহ এক নারী ভোটার লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু কিছু সময় পর এমনি অভিযোগ আসতে থাকে নির্বাচনী সমীকরণ টিমের কাছে। কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় কেন্দ্র থেকে দূরে ভোটারদের জটলা-গোলযোগ। কাছে গেলে জানা যায় তাদের কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, কাউকে আবার কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ কেউ বলেছেন তাদের ভোট অন্যজন দিয়ে দিয়েছে। সাংবাদিকদের দেখে এক নারী ভোটার এগিয়ে এসে বলেন তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে। কী হয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী জানান, তিনি ভোট দিতে ঢুকতেই কেন্দ্রের প্রবেশ মুখে কয়েকজন ছেলে তাকে ধাক্কা দেয়। তিনি বলেন, `আমি মেয়েলোক আমার গায়ে হাত দিবানা। এ কথা বলার পরও ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আমাকে। তারা বলে- ‘বিএনপির লোকের এখানে কোন খাওয়া নেই’।` ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকা বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট বলেন, `ভোট শুরুর পর থেকে ওখানে আওয়ামী লীগের লোকজন ওদের মত দখলে নিয়ে নৌকা প্রতীকে সিল মারছে। তারা বলছে যে- ‘আপনাদের এখানে দেখার দরকার বসে থেকে দেখবেন। তা ছাড়া কোন কথা বলতে পারবেন না।` একজন প্রবীণ ভোটার বলেন, `আমাদের কেন্দ্র থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। থাকতে হলে নৌকায় ভোট দিতে হবে। আমার কথা হচ্ছে, আমি যেখানে ইচ্ছা সেখানে ভোট দেবো। কিন্তু আমাকে কেনো ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিলো?`


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত