জামায়াত ৩১ নেতাকর্মীসহ আটক-১৪২
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: একদিন পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও ঝিনাইদহ জেলাব্যাপী পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতি ও শুক্রবার) জেলাব্যাপী পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ১৪২ জন। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৩১ জন জামায়াত কর্মী। ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে ঝিনাইদহ সদর থানায় ৩৭ জন, হরিণাকু-ুতে ৬ জন, শৈলকুপায় ২২ জন, কালীগঞ্জে ১৪ জন, কোটচাঁদপুরে ১৬ জন ও মহেশপুর উপজেলায় ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬টি হাত বোমা ও ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে বলে অতিরিক্তি পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান। এদিকে ধানের শীষ প্রতিকের দুই প্রার্থী ঝিনাইদহ-৪ আসনের সাইফুল ইসলাম ফিরোজ ও ঝিনাইদহ-১ আসনের এ্যাড. আসাদুজ্জামান মুঠোফোন অভিযোগ করেন, ভোটের মাঠ ফাঁকা করার জন্য নিরীহ এ সব ভোটারদের গ্রেফতার করছে পুলিশ। তাদের ভাষ্যমতে রাতের বেলা গ্রামে গ্রামে গিয়ে ভোটার ও এজেন্টদের হুমকী ও গ্রেফতার করা হচ্ছে।
কমেন্ট বক্স