রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রচারণার শেষ মুহূর্তে চুয়াডাঙ্গায় নৌকার বর্ণাঢ্য শোভাযাত্রা : পথসভায় বক্তারা

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৮ ইং
প্রচারণার শেষ মুহূর্তে চুয়াডাঙ্গায় নৌকার বর্ণাঢ্য শোভাযাত্রা : পথসভায় বক্তারা
ছেলুন জোয়ার্দ্দারকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও পথসভায় একসঙ্গে মাঠে নেমেছেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস, বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও ডা. মাহবুব হোসেন মেহেদীসহ নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে একটি শোভাযাত্রা বের করা হয়। এর নেতৃত্বে ছিলেন তারা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেদারগঞ্জস্থ জেলা সেচ্ছাসেবকলীগের কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস। তিনি আ.লীগ সভানেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কায় চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়াদ্দার ছেলুনকে সকল ভেদাভেদ ভুলে জয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মীকে আহ্বান করেন। এক বক্তব্যে বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে এ দেশ ছুটে চলেছে দুর্বার গতিতে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গত ১০ বছরে যে পরিমাণ উন্নয়ন কর্মকান্ড করেছেন তা দেখে জনগণ একাদশ সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দেবে।’ পথসভায় সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘দেশের জনগণ পরপর দুইবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। এরই সম্মান প্রদর্শনে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার প্রতি দেশের জনগণের আস্থায় প্রমাণ করে নৌকার বিজয় নিশ্চিত।’ চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আ.লীগের দুঃসময়ের কান্ডারি পরীক্ষিত জননেতা বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার এতদাঞ্চলে জনপ্রিয়তায় শীর্ষে থাকা একজন মানুষ। যে কারণে বিগত ১০ বছর তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। উন্নয়নের রোল মডেল হিসেবে আজ আমাদের চুয়াডাঙ্গাকে গড়ে তুলেছেন তিনি। তাই তাকে ভোট দিলে এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।’ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিক রিপনুল হাসান রিপনসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্যবৃন্দ ও চুয়াডাঙ্গা পৌরসভার ১ থেকে ৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগ, সদর থানা যুবলীগ, জেলা কৃষকলীগ, সদর থানা কৃষকলীগ, পৌর কৃষকলীগ, জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সদর থানা ছাত্রলীগসহ কলেজ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত