রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচনী কর্মকর্তা চাহিদা প্রেরণে অনিয়মে লিখিত অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৮ ইং
নির্বাচনী কর্মকর্তা চাহিদা প্রেরণে অনিয়মে লিখিত অভিযোগ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা সংলগ্ন রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিনের বিরুদ্ধে বিদ্যালয়ের বেশ কয়েকজন সহকারী শিক্ষকের ভোট গ্রহণ কর্মকর্তা চাহিদা তালিকায় নাম না দেওয়ায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভোটগ্রহণ কর্মকর্তাদের চাহিদা চেয়ে পাঠালে কুষ্টিয়া ইবি থানার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আরেফিন তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, রহমত আলী ও আজমল হককে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তার চাহিদা তালিকা থেকে কৌশল করে বাদ দিয়েছে। এই ৩জন শিক্ষকই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। সহকারী শিক্ষক সেলিম উদ্দিনসহ অন্যরা অভিযোগ করেন যাদের নির্বাচন কর্মকর্তা হিসেবে নাম পাঠিয়েছে তারা সকলেই বিএনপি-জামায়াত সমর্থিত। প্রধান শিক্ষক কৌশল তাদের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে সহকারী শিক্ষক সেলিম উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক তাদেরকে নির্বাচনী কাজে অংশ গ্রহণ করতে দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত