নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ
- আপলোড তারিখঃ
২৩-১২-২০১৮
ইং
বিজয় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরে যাবো না
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনে জাতীয় ঐক্যফন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিজ বাসভবনে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা শরীফুজ্জামান শরীফের বাড়ীতে আসতে থাকে। নেতাকর্মিদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে তৈরী হয় এক উৎসব মুখর পরিবেশে। ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নেতাকর্মীদের দাবি- বিএনপির জয় এখন সময়ের ব্যাপার মাত্র। এ অবস্থায় শান্ত ও সুশৃঙ্খল থেকে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোট দানের উৎসাহ যোগাতে সকলের প্রতি আহবান জানিয়ে বিএনপি প্রার্থী ও সাবেক শক্তিমান ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা শান্তভাবে ভোটের প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সাধারণ ভোটারদের সমর্থন আছে ধানের শীষের প্রতীকের প্রতি, তাই ধৈর্য্য সহকারে সকল প্রতিকূল পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে বাঙ্গালী জাতীর এই বিজয়ের মাসে আরেকবার গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতীক হিসেবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার শপথ নিতে হবে সকলকে। প্রশাসনের অপতৎপরতা আর হয়রানিতে এমনিতেই আমরা ঘরে থাকতে পারছি না। তাই, বিজয় না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স