রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়িয়া ও হারদী ইউনিয়নের পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২২-১২-২০১৮ ইং
ভাংবাড়িয়া ও হারদী ইউনিয়নের পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার
উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করুন আলমডাঙ্গা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার উপজেলার ভাঙবাড়িয়া ও হারদী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শুক্রবার দিনব্যাপী তিনি ভাংবাড়িয়ার বগাদি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে, হাটবোয়ালিয়া ফুটবল মাঠে গণসংযোগ ও পথ সভা করেন। এসময় তিনি বলেন, উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। বিজয়ের এই মাসে পাকিস্থানী প্রেতাত্মাদের ব্যালটের মাধ্যমে বাংলার সমোচিত জবাব দিবে। ৩০ তারিখ নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন- আজকে দেশের মানুষ গ্রামাঞ্চলে সুখে শান্তিতে বসবাস করছে। আপনারা জানেন, এক সময় অত্র অঞ্চলের মানুষ সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সন্ত্রাস দমন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আশাবুল হক ঠা-ুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা পরিষদের সদস্য কাজল রেখা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোশদেল আহমেদ, আওয়ামী লীগ নেতা কালু মন্ডল, জাফর মেম্বার, আমিরুল, সুমন, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, সয়োবুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মামুন রেজা, সাধারণ সম্পাদক নান্নু বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কলিন আহমেদ, যুগ্ম সম্পাদক সোহান বিশ্বাস প্রমূখ। অপরদিকে বিকেলে হারদী ইউনিয়নের নির্বাচনী পথসভায় বৈদ্যনাথপুর মোড়, ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, বামানগর, হারদী বাজারে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আইনাল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম আজম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, মকবুল হোসেন, গাফ্ফার আলী, তোবান আলী, আজিজুল হক, আইনাল শেখ, হাসান বিশ্বাস, সাহাদৎ হোসেন, মুনসুর আলী, নাসির উদ্দিন, আজিবার রহমান, কামরুল ইসলাম সদু, শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ, আরশাদুল ইসলাম ওল্টু, আনিসুর রহমান মল্লিক, সিদ্দিক মেম্বার, আমির হোসেন, গোলাম রহমান, মোক্তার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তার হোসেন মোকাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, জিল্লু মেম্বার, হারুন, গোড়া চাদ, পান্না, সালাম, মইনদ্দিন, রকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল ইসলাম, মুন্না, লিখন, জুয়েল, মিনারুল, রাজু প্রমূখ। এছাড়াও গতকাল শুক্রবার বাদ জুম্মা বাবুপাড়া জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হকের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দীর্ঘায়ু কামনা ও আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে বিজয়ী করতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত