রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বিভিন্ন ইউপিতে গণসংযোগকালে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বিভিন্ন ইউপিতে গণসংযোগকালে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ
ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র পুনরুদ্ধার করুন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুতুবপুর, খাসকররা, জামজামি, বেলগাছি ও আইলহাঁস ইউনিয়নে তিনি এ গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ ও পথসভাকালে সর্বস্তরের জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তিনি তা করেছিলেন বলে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় অনেক এগিয়ে এসেছিল। কিন্তু আওয়ামী লীগ সে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে স্বৈরশাসন কায়েম করেছে। এতে দেশের মানুষ আজ বাকস্বাধীনতা হারিয়ে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন কাটাচ্ছে। এই বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য, ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আপনাদের কাছে অনুরোধ, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষে ভোট দিন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করুন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মুজিবুল হক মালিক মজু, সরদার আলী হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, মাহমুদ হাসান পল্টু, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, জেলা যুবদলের অন্যতম নেতা মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহম্মেদ শিপলবসহ আরো অনেকে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত