রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরিফুজ্জামান শরীফ মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৮ ইং
বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরিফুজ্জামান শরীফ মতবিনিময়
প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ধানের শীষকে বিজয়ী করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনে জাতীয় ঐক্যফন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিজ বাড়ীতে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মিরা শরীফুজ্জামান শরীফের বাড়ীতে আসতে থাকে। নেতাকর্মিদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে তৈরী হয় এক উৎসব মূখর পরিবেশে। এসময় যে কোন পরিস্থিতিতে আগামী ৩০ ডিসেম্বর ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে বিএনপি প্রার্থী ও সাবেক শক্তিমান ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ বলেন, আমি সকলকে বলতে চাই এখন আপনাদের সময়, আপনারা শপথ নেন যে আপনারা আপনাদের ভোট দিবেন, এটি শুধু বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের লড়াই নয়, দেশের ১০ কোটি ভোটারের লড়াই। সুস্থ ও সভ্য সমাজ গঠন এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। শরীফুজ্জামান শরীফ আরো বলেন, আমরা শান্তভাবে ভোটের প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সাধারণ ভোটারদের সমর্থন আছে ধানের শীষের প্রতীকের প্রতি, তাই ধৈর্য্য সহকারে সকল প্রতিকূল পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে বাঙ্গালী জাতীর এই বিজয়ের মাসে আরেকবার গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনতে হবে। চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ আরো বলেন, ধানের শীষের নীরব ভোট বিপ্লব ঘটবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিনিয়ত নির্বাচনী আইন ও বিধিমালা ভঙ্গ করছেন ক্ষমতাসীনরা। তাদের ভয়ে আমরা ভীত নই, শেষ সময় পর্যন্ত মাঠা থাকার অঙ্গীকার করছি।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত