রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শংকরচন্দ্র ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৭-১২-২০১৮ ইং
শংকরচন্দ্র ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার
এই বিজয়ের মাসেই বিজয়কে ছিনিয়ে আনতে হবে সরোজগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোলায়মান হক হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার সকাল ১০টার দিকে তিনি ইউনিয়নের সরোজগঞ্জ ওয়াল্টন শো রুমের সামনে এক পথসভা তিনি বলেন- দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে সবাইকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে এই বিজয়ের মাসেই বিজয়কে ছিনিয়ে আনতে হবে। নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে নৌকাকে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে উন্নয়নের জোঁয়ার ভেসে উঠেছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিক, তথ্য প্রযুক্তিসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে আমার সরকার শেখ হাসিনা। এই উপজেলায় এক সময়ে সন্ত্রাসীদের অভায়রণ্য হিসেবে পরিচিত ছিলো। তারা রাত্রের আঁধারে গোছানো টাকা জোরপূর্বক ছিনিয়ে নিতো। আর এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই সকলে আত্মসমর্পন করেন। সকলেই আজ স্বাভাবিক জীবনযাপন করছে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, সাংগঠনিক সম্পাদক লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুর মান্নান নান্নু, আওয়ামী লীগ নেতা শাহাদোত হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আইলহাঁস ইউপি চেয়ারম্যান ও এ্যাড. ভোকেট আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা শাহাজান আলী পাঁচা, নিলুয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ও কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টায়গার, কুতুবপুর যুবলীগের সভাপতি মাসুম রানা, যুবলীগের নেতা শামীম রহমান, সবুর হোসেন, হাফিজুর রহমান, কুতুবপুর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, শংকরচন্দ্র ইউপি মেম্বার শওকত মাহামুদ, পুরাতন ভান্ডারদহ ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুল হক বিপ্লবসহ নেতাকর্মিগণ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত