কুতুবপুর ইউনিয়নে পথসভায় ছেলুন জোয়ার্দ্দার এমপি
- আপলোড তারিখঃ
১৪-১২-২০১৮
ইং
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। গতকাল বৃহস্পতিবার তিনি ইউনিয়নের নয়মাইল, দশমাইল, কুতুবপুর, মহাম্মদজমা, শুম্ভুনগর ও কুতুবপুরে পথসভা করেন।
পথসভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। সাবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে কাজ করতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে মানুষ কিছু না কিছু পায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়মূলক কাজ হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে উন্নয়ন তো দূরের কথা আমাদের রেখে যাওয়া প্রকল্পগুলো বন্ধ করে দেয়। আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায় তার সুফল আপনারা পাচ্ছেন। এই ইউনিয়নের সকল রাস্তা প্রায় পাঁকা হয়ে গেছে। অল্প কিছু রাস্তা আছে আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তা এক বছরের মধ্যে পাঁকা হয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান লিটু, এ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মজিবার রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, জেলা পরিষদের সদস্য হানিনা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলজার হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি, সাবেক ইউপি সদস্য আব্দুল মোমিন, শাহিনুল ইসলাম, কুতুবপুর যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মহিলা লীগের সভাপতি রিনা পারভিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, শহর আলী, জামাত আলী রেজাউল, মকলেচুর রহমান, নাসির উদ্দিন, আবুল কাশেম প্রমূখ।
কমেন্ট বক্স