রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের যৌথ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের যৌথ সভা অনুষ্ঠিত
অহিদুল বিশ্বাসকে আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গঠন করা হয়েছে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। বুধবার রাত ৮টার দিকে দলের নির্বাচনী অফিসে এ সভার আহ্বান করা হয়। মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে আহ্বায়ক করে জোটের শরীক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন যাঁরা- যুগ্ম আহ্বায়ক এড. ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল হক মালিক, যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক নবী চৌধুরী, সদস্য- খন্দকার আব্দুল জব্বার সোনা, মুজিবুল হক মালিক মজু, মো. রুহুল আমিন, সরদার আলী হোসেন, মাওলানা আনিসুর রহমান, এম. জেনারেল ইসলাম, রেজাউল করিম মুকুট, মো. ফজলুর রহমান, অধ্যাপক শেখ সেলিম, আবুল কালাম আজাদ, আবু আলা শামসুজ্জামান, মাহমুদুল হক পল্টু, এড. মাসুদ পারভেজ (রাসেল) ও মো. খালিদ মাহমুদ মিল্টন। দলীয় সূত্র জানায়, গঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে। এই নির্বাচনী কমিটির কার্যক্রম পরিচালিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ কে কেন্দ্র করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত