রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা টাস্কফোর্স কমিটির সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ১২-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় জেলা টাস্কফোর্স কমিটির সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
সকল ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান তালুকদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মার্কেটিং অফিসার মো. সহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা সেনেটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সদস্য নাসির আহাদ জোর্য়াদ্দার ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান। সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনশীল পর্যায়ে রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বমূল্য রোধ, স্থানীয় পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও সরবরাহ করা, স্থানীয় পর্যায়ে যে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি রয়েছে তা রোধ ও বড় বাজার (নীচের বাজারে) ওজন পরিমাপ প্রদর্শন নিয়ে আলোচনা করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানে সম্মুখে বা দৃশ্যমান স্থানে দ্রব্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। বাজারে সকল ব্যবসায়ীকে ডিজিটাল স্কেল ব্যবহার করা ও সাপ্তাহিক বন্ধের দিন পালন নিশিচত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তাগিদ দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত