রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে বিএনপি’র প্রার্থী শরীফুজ্জামান-বাবু খান চূড়ান্ত

  • আপলোড তারিখঃ ১০-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে বিএনপি’র প্রার্থী শরীফুজ্জামান-বাবু খান চূড়ান্ত
শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জেএসডি-জাসদের দুই প্রার্থী বিশেষ প্রতিবেদক: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঐক্যফ্রন্টের শরীক দল জেএসডি মনোনীত তৌহিদ হোসেন ও জাসদ (ইনু) মনোনীত এম. সবেদ আলী তাদের নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে চূড়ান্ত মনোনয়নের চিঠি রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনে হাজী আলী আজগার টগর ও বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ আসনের আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু। তবে অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কিন্ত একাধিক প্রার্থীরা তাদের নিজ নিজ দল থেকে প্রতীক বরাদ্দ না পাওয়ায় বিধি অনুযায়ী চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়বেন। চুয়াডাঙ্গা-২ আসনে প্রথম থেকেই বিএনপি’র একক প্রার্থী থাকায় আর কাউকে প্রত্যাহার করতে হয়নি। তবে চুয়াডাঙ্গা-১ আসনে একক প্রার্থী শরীফুজ্জামান ছাড়াও আর তিনজন ছিলেন, যারা শেষ মুহূর্তেও তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। তারা হলেন- মোহাম্মেদ শামসুজ্জামান দুদু, মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস ও লে. কর্ণেল (অব.) সৈয়দ কামরুজ্জামান। এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের শরীফ দল জেএসডি মনোনীত প্রার্থী তৌহিদ হোসেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামানের সঙ্গে একাত্মতা ঘোষণা পূর্বক প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর হয়ে কাজ করবেন বলেও ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার বেলা ১২টায় প্রার্থিদের মনোনয়নের চিঠি ও প্রত্যাহারপত্র গ্রহণ করেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। রিটার্নিং অফিসার জানান, ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসনে দু’জন তাদের প্রত্যাহারপত্র জমা দিয়েছেন। যেসব দলের একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু প্রত্যাহারপত্র জমা দেননি, তাদের প্রার্থিতা বাতিল করে বাকীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা-১ ও বেলা সাড়ে ১১টা থেকে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তথ্যমতে, চুয়াডাঙ্গা-১ আসনে প্রতীক বরাদ্দ পাবেন চারজন। তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান, জাতীয় পার্টি মনোনীত এড. মো. সোহরাব হোসেন ও মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। চুয়াডাঙ্গা-২ আসনে প্রতীক বরাদ্দ পাবেন পাঁচজন। তাঁরা হলেন- আ. লীগ মনোনীত বর্তমান সাংসদ হাজী আলী আজগার টগর, বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু, মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আব্দুল লতিফ খান (জাকের পার্টি) ও শেখ লালন আহমেদ (গণফ্রন্ট)।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত