দামুড়হুদায় ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন
- আপলোড তারিখঃ
০৯-১২-২০১৮
ইং
সুস্থ বিনোদন মানুষের মৌলিক মূল্যবোধকে জাগ্রত করে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ফলক উম্মেচন করে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে তুলে ধরতে খেলাধুলার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চারও প্রয়োজন রয়েছে। কারণ সুস্থ বিনোদন মানুষের মৌলিক মূল্যবোধকে জাগ্রত করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ হিয়া খান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক আসমত আলী বিশ্বাস, আক্কাচ আলী প্রমূখ।
তিনি দামুড়হুদা পৌঁছালে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাইদুর রহমান, আরিফ, তুহিন, জসিম, কথা, মেঘা, বেবী, রিমিসহ শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দ ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেন। এর আগে তিনি বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা চেকপোস্টে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সার্বিক তত্ত্বাবধায়নে নির্মিত যাত্রী ছাউনির উদ্বোধন করেন এবং সন্ধ্যায় শিবনগরস্থ ডিসি ইকোপার্কে কটেজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন।
কমেন্ট বক্স