রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে ডিসি গোপাল চন্দ্র দাস
মুক্তিযোদ্ধাসহ এ জেলার মানুষকে স্যালুট জানায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৭ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তমঞ্চে আলোচনা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন, আশু বাঙালী, সাবেক ডেপুটী কমা-ার শহীদ খান, মুক্তিযোদ্ধা আলি আজগার ফটিক, মাবুদ জোয়ার্দ্দার, আবুল হাশেম, হাজী আব্দুল মাবুদ জোয়ার্দ্দার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধের সেক্টরের সদর দপ্তর ছিল এই চুয়াডাঙ্গা। এখান থেকে ৮নম্বর সেক্টরের যুদ্ধ পরিচালনা হতো। শুধু মুক্তিযুদ্ধ নয়, সকল অনিয়মের বিরুদ্ধে চুয়াডাঙ্গার মানুষ সোচ্চার। এজন্য মুক্তিযোদ্ধাসহ এ জেলার মানুষকে স্যালুট জানায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত