চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৮
ইং
বাবু খানের পক্ষে এক কাতারে সকল পর্যায়ের নেতাকর্মিরা
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক, বিজিএমই’র সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সকল পর্যায়ের দলীয় নেতাকর্মি ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, লবিং-গ্রুপিং, মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে একাত্মতা ঘোষণা করেছেন। এসময় তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবু খানকে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে বাবু খানের হাতকে আরো শক্তিশালী করে বিএনপি চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে গণতন্ত্রকে পূনুদ্ধার করতে শপথ গ্রহন করেন। গতকাল বুধবার বেলা ১২টায় পৃথক পৃথকভাবে আন্দুলবাড়ীয়াস্থ বাবু খানের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র হাজী নোয়াব আলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী লিয়াকত আলী শাহ, সাবেক জেলা বিএনপির অন্যতম নেতা ও পারকৃষ্ণপুর-মদনা ইউপির সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাত, জীবননগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাজী নোয়াব আলী, জীবননগর উপজেলা বিএনপি’র বর্তমান সভাপতি আক্তারুজ্জামান, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী, দামুড়হুদা উপজেলা বিএনপি’র বর্তমান সভাপতি ও নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, জীবননগর পৌর বিএনপির সাধরণ সম্পাদক শাহজাহান কবীর, সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন চুন্নু, বর্তমান সহ-সভাপতি ও উথলী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ। একই দিনে সকাল সাড়ে ১০টায় বাবু খানের নিজ বাসভবনে যুবদল উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ টনিক, সহ-সভাপতি আরিফ জাহাঙ্গীর রাজা, আবুল হোসেন তোয়া, মোল্লা ফয়েজ আহাম্মেদ, সদস্য কামরুজ্জামান কামরুল, আরিফুজ্জামান আরিফ, হযরত আলী, সাইফুল ইসলাম, ফিরোজ আলম,সরোয়ার হোসেন, আশরাফুল ইসলাম রয়েল, হাসানুজ্জামান হাসান, আজমত আলী, ইন্তাজুল ইসলাম ইক্তা, রহমতুল্লাহ খোকন, হামিদুর রহমান হামিদ, জাহিদুল ইসলাম রুপ মিয়া, আমিনুল ইসলাম, ঈদবারী মেম্বার, সিরাজুল ইসলাম সিরাজ, মিজানুর রহমান, আরোজ আলী, শরিফুল ইসলাম, মোমিনুল হক মনির সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী যুবদলকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
কমেন্ট বক্স