রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
দেশের অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের সাথে নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রাথী জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি বলেন- শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছে গেছে। আজ দেশে খাদ্যের কোন ঘাটতি নেই, কেউ আর না খেয়ে থাকে না। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, আইলহাঁস ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, তথ্য ও গবেষণা সম্পাদক ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, শাহ্ আলম, দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান জোয়ার্দ্দার, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্য শেখ ইকবাল হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুর রব শিলু, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, রকিবুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, ঠান্ডু রহমান, সমসের মল্লিক, সমীর কুমার দে, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, আব্দুস সামাদ, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, জিনারুল ইসলাম, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হান্নান, সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবু সাইদ পিন্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, নজরুল ইসলাম, হায়াত আলী, ওয়াজেদ আলী, শামীম মেম্বার, পরিমল কুমার কালু ঘোষ, ইন্দ্রজিত দেব শর্মা, মকবুল হোসেন, আব্দুর রাজ্জাক, রানা উদ্দিন, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, সৈকত খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, সরকারী কলেজ শাখার সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, মহিলা নেত্রী সাহিদা সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, কাজল রেখা, নার্গিস পারভীন, বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, তবা প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত