রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ছাত্রলীগের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৮ ইং
আলমডাঙ্গায় ছাত্রলীগের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
সবাইকে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার সালমুন আহমেদ ডন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আবার ক্ষমতায় আসছি এটা মনে করলে চলবে না বরং তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সর্বদা সজাগ থেকে মাঠে কাজ করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মিরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই বর্তমান সরকারের সকল উন্নয়ন সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে হবে। যেন ছাত্রলীগের আদর্শ সাধারণ মানুষ আপন করে নেয়। নৌকা মেহনতি মানুষের প্রতীক। সবশেষে ছাত্রলীগ নেতাকর্মিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ আলম, দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা। আলমডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ হোসেন তমাল, ছাত্রলীগ নেতা জীবন, চন্দন, অন্তর, গালিব, সৈকত খান, অটল, সজিব, চঞ্জল, আব্দুস সোবহান, এমদাদ হোসেন, হাসান। এছাড়া ১৫টি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন মামুন, রুবেল, মিল্টন, রানা, সাহেদ, শরিফ, রিমন, চঞ্জল, সাদ্দাম, রুবেল, চপল মুন্সি, রকি প্রমুখ। অপরদিকে, বিকেল ৩ টায় সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা আবু ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর উল্লাহর সঞ্চালনায় উপরোক্ত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা মতিয়ার রহমান বাবু, রেজাউল করীম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, শাহীন, মাহাবুব হোসেন, শামীম মেম্বার, রকিবুল, রাজু, ইখলুছুর রহমান, মোক্তার হোসেন, শেখ কোরবান আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত