রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার আইন সংরক্ষণের সেমিনারে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার আইন সংরক্ষণের সেমিনারে ডিসি গোপাল চন্দ্র দাস
সচেতনতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ প্রয়োজন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ফরহাদ আহমদ। প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, ভোক্তা এবং বিক্রেতা উভয়কে সচেতন হতে হবে। প্রথমে নিজেকে সচেতন করতে হবে। পরে আশপাশের মানুষকে সচেতন করতে হবে। খাদ্যে ভেজাল কিংবা অস্বাস্থ্যকর বিষয়গুলো আগের চেয়ে অনেক কমে এসেছে। মানুষ তাদের অধিকার বুঝতে শিখেছে এবং প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য সচেতনতার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ দরকার। যারা খাদ্যদ্রব্য তৈরি করছে তারাও ভোক্তা। সুতরাং তাদেরও ভোক্তার অধিকারের বিষয়টি মাথায় রাখতে হবে। সেমিনারে আইনের সার্বিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এছাড়া সেমিনাররে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌসসহ, সিনিয়র সাংবাদিক এ্যাড. মানিক আকবর, জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, চেম্বার অব কর্মাসের প্রতিনিধি, দোকান মালিক সমিতির প্রতিনিধি প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত