রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত
ডেস্ক রিপোর্ট: `এইচআইভি পরীক্ষা করুন নিজেকে জানুন` এ শ্লোগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, `এইচআইভি পরীক্ষা করুন নিজেকে জানুন` এ শ্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপতাল চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপতাল চত্বরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন খাইরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, ডা. বেলাল হোসেন, ডা. সোনিয়া, ডা. আকলিমা খাতুনসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এইডস দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, এইডস এমন একটি রোগ যা প্রতিরোধ করা সম্ভব নয়। নিজেদের সচেতন হতে হবে। অনিরাপদ যৌনমিলন থেকে বিরত থাকতে হবে। বিশ্ব এইডস দিবসের আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আত্মবিশ্বাস, সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। `` মেহেরপুর অফিস জানিয়েছে, `এইচ আইভি পরীক্ষা করুন নিজেকে জানুন` এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ ড.শামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন ডা. শামীমা আরা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. এহসানুল কবীরসহ অন্যান্য চিকিৎসক, সেবিকাসহ বিভিন্ন এনজিও কর্মিরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে সিভিল সার্জন শামিম আরা নাজনীনের সভপতিত্বে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. রমেশ চন্দ্রনাথ, ডা. অলোক কুমার দাস প্রমূখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘এইচআইভি পরীক্ষা করুন : নিজেকে জানুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর হাসাপাতালের তত্বাবধায়ক আইয়ুব আলী, সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, এনজিও প্রতিনিধি হাবিবুর রহমান। বক্তারা, এইডস এর জীবানু এইচআইভি প্রতিরোধে সচেতনা বাড়ানোর আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত