রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৮ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার জাহাজপোতা মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। গত শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দলের টহল কমান্ডার নায়েক জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জাহাজপোতা মাঠ থেকে ১৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৬ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত