রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবি’র অভিযান ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৮ ইং
দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবি’র অভিযান ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা ও মেহেরপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার পৃথক সময়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের মাঠ থেকে ৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৮শ’ টাকা। `` এদিকে, একইদিন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১১ হাজার ২শ’ টাকা। অপরদিকে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের বাশবাগান থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। উদ্ধারকৃত ১১৫ বোতল ফেন্সিডিল এবং ২৪ বোতল মদ’র সর্বমোট মূল্য ৮২ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত