রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দলীয় মনোনয়ন ফরম কিনলেন বিএনপি নেতা শরীফ

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৮ ইং
দলীয় মনোনয়ন ফরম কিনলেন বিএনপি নেতা শরীফ
মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণজোয়ার নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ফরম উত্তোলন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য খান রবিউল ইসলাম রবি তার হাতে এ মনোনয়ন ফরম তুলে দেন। এর আগে শরীফুজ্জামান শরীফ মনোনয়ন ফরম উত্তোলন করতে দলীয় কার্যালয়ে হাজির হলে উপস্থিত নেতাকর্মিরা স্লোগানে স্লোগানে পল্টনাঞ্চল মুখরিত করে তোলে। কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাকালে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, বহু জুলুম নির্যাতন সহ্য করে আমরা দলের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা ধরে রেখেছি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আমি দলীয় মনোনয়ন ফরম কিনেছি। বিএনপি এ দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। তাই, দলে প্রতিযোগিতা থাকবে। তবে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে আমরা যাবো না। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে দলীয় মনোনয়ন দিলে চুয়াডাঙ্গা-১ আসন (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) হতে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ দলের দুঃসময়ে আমি কাজ করেছি এবং কাজ করে যাচ্ছি। `` এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, মহিলাদল নেত্রী জাহানারা পারভীন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লা মহলদার, সহ-সম্পাদক খায়র`ল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, আলমডাঙ্গা থানার গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজু, মহিলাদল নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামর`জ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, সাবেক সাধারণ সম্পাদক আশাদুল হক বটুল, জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা বিএনপি’র সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, জেলা তর`ণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, সাবেক ছাত্রনেতা শাহ জামাল, সাইফুল মেম্বার, ফরিদ মেম্বার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা ছাত্রদল নেতা কৌশিক আহম্মেদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুর`ল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহম্মেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জল, ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রাসেল, ইমরান আহম্মেদ, আসিফ আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, হাসান কবির, আসিফ মর্তুজা শাওন, আতিকুর রহমান মিঠু, নোবেল ইসলাম সূর্য, ফারহান, আল আমিন, ইয়ামিন, রিংকু, তপু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান বাদশা প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত