রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নগদ অর্থসহ প্রায় ৪৭ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ!

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০১৮ ইং
নগদ অর্থসহ প্রায় ৪৭ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ!
জীবননগরে সোহেল ট্রেডার্সে গভীর রাতে দূর্বৃত্তদের হানা : দোকানের তালা কেটে জীবননগর অফিস: জীবননগরে সারের দোকানে তালা কেটে নগদ অর্থসহ ৪৬ লাখ টাকার মালামাল লুট হওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে দত্তনগর রোডে সোহেল ট্রেডার্সে এ লুট হওয়ার এ ঘটনা ঘটে। এদিকে দোকানের পাহারাদারকে অচেতন অবস্থায় ফুড গোডাউনের সামনে থেকে উদ্ধার করা হয়। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গেছে, মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক হাজী তবিবুর রহমান ব্যবসায়ীক সফরে ভারতে যাওয়ায় গত সোমবার সন্ধ্যার সময় দোকানের ম্যানেজার দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে দোকান খুলতে যেয়ে দেখতে পায় দোকানের শার্টার ও গেটের তালা কাট। এ সময় তিনি দোকানের আশেপাশে তাকিয়ে দেখতে পায়, তালাগুলো বিভিন্ন স্থানে পড়ে আছে। দোকানের ভিতরে প্রবেশ করতেই ভিতরে রাখা চেয়ার টেবিলগুলো এলোমেলো দেখে ম্যানেজার হতবাক হয়ে পড়ে এবং দোকানের অন্য কর্মচারীদের বিষয়টি জানায়। পরবর্তীতে দোকানের সকল কর্মচারী দোকানে ছুটে এসে দোকানের ভিতরে যেয়ে মালের হিসাব করতে যেয়ে দেখে প্রায় ৪২ লাখ টাকার কীটনাশক লুট হয়ে গেছে। সিন্দুকের তালা ভেঙ্গে নগদ ৫ লাখ ২০ হাজার টাকা লুট হয়ে গেছে। সোহেল ট্রেডার্সের ম্যানেজার আব্দুল আওয়াল বলেন, গতকাল সকাল ৮টার দিকে দোকানে এসে দেখি দোকানের তালাকাটা। এ সময় আমি পাহারাদারকে বেশ কয়েকবার ফোন দিলে তার পরিবারের লোকজন জানায় সে হাসপাতালে ভর্তি আছে। এ সময় আমি দোকানের অন্য সদস্যদের ফোন দিলে তারা সবাই দোকানে চলে আসে এবং দোকানের ভিতরে যেয়ে দেখি ৪১ লাখ ৯০ হাজার টাকার কীটনাশকসহ দোকানে রাখা ৫ লাখ ২০ হাজার টাকা লুট হয়ে গেছে। সোহেল ট্রেডার্সের পাহারাদার তেঁতুলিয়া গ্রামের গোপাল মোল্লার ছেলে ওহাব আলীর সাথে কথা বলার জন্য জীবননগর হাসপাতালে গেলে অচেতন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রোকনুজ্জামান র`বেল বলেন, ধারণা করা হচ্ছে তাকে চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছে। তবে চিকিৎসা দেয়া হয়েছে, আশাকরি খুব দ্র`ত সুস্থ হয়ে যাবে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, সোহেল ট্রেডার্সে যে চুরির ঘটনা ঘটেছে এ বিষয়টি আমি শুনেছি এবং আমি নিজে ঘটনাস্থান পরিদর্শন করি। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অভিযোগ হয়েছে। এটি তদন্ত করে এর ব্যবস্থা নেয়া হবে। এদিকে সোহেল ট্রেডার্সে মালামাল লুটের ঘটনায় জীবননগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত