চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
০৯-১১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ট্যাগ না থাকা এবং বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্র সচিবসহ কক্ষ পরিদর্শকদেরকে সতর্ক করেন জেলা প্রশাসক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। জানা গেছে, গতকাল ভোকেশনাল নবম শ্রেণীর গণিত পরীক্ষা ছিল। সকালে জেলা প্রশাসক পৌর কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রের আসেপাশে ১৪৪ ধারা জারি থাকার কথা থাকলেও তিনি কেন্দ্রের ভিতরে পৌর কলেজের ছাত্রদের উচ্ছৃঙ্খল দেখতে পান। পরে পরীক্ষা হলে প্রবেশ করে তিনি কেন্দ্র সচিবসহ কয়েকজন কক্ষ পরিদর্শকের ট্যাগ না দেখতে পেয়ে তিনি তাদেরকে সতর্ক করেন এবং পরিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ট্যাগ ঝুলিয়ে রাখতে বলন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। এর কিছুক্ষন পুনরায় কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গার সহকারি কমিশনার (নেজারত, ট্রেজারি ও ত্রাণ শাখা) সিব্বির আহমেদ। এছাড়াও চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন সহকারি কমিশনার (স্থানীয় সরকার ও রেকর্ড রুম শাখা) ইফ্ফাত আরা জামান ঊর্মি। এদিকে আইন-শৃংখলা মেনেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়ায় পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কমেন্ট বক্স