রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মুরগি বোঝাই কার্ভাড ভ্যানের চাকায়  পিষ্ট হয়ে কসাই ও গরু ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৮ ইং
গাংনীতে মুরগি বোঝাই কার্ভাড ভ্যানের চাকায়  পিষ্ট হয়ে কসাই ও গরু ব্যবসায়ী নিহত
গাংনী অফিস: গাংনীতে মুরগি বোঝায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জুয়েল নামের এক কসাই ও কালু নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর নামক স্থানে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- গাংনী উত্তরপাড়ার সেকেন্দার আলী কসাইয়ের ছেলে জুয়েল রানা কসাই (৩২) ও একই উপজেলার রাইপুর ইউপির রুয়েরকান্দি গ্রামের আক্কেল আলীর ছেলে গরু ব্যবসায়ী কলিম উদ্দীন কালু (৪৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল রানা গাংনী শহরের মাংস বিক্রি অর্থাৎ কসাইয়ের কাজ করে এবং কলিম উদ্দীন কালু তাদের কাছে গরু বিক্রি করে থাকে। ব্যবসায়ী কাজ শেষে রাতে জুয়েল তার মোটরসাইকেলযোগে কালুকে নিজ বাড়ি রুয়েরকান্দি রাখতে যাচ্ছিল। এসময় গাংনী টু হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা মুরগি বোঝাই একটি কাভার্ড ভ্যান (যার নং ঢাকা মেট্রো ন-১১-৫৩৪৭) মোটরসাইকেলকে চাপা দেয় । ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক আরেফিন তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে, গুরুতর আহত রোগিকে হাসপাতালে নেয়া হলেও দায়িত্বরত ডাক্তার সজিব উদ্দীন স্বাধীনকে হাসপাতালে না পাওয়ায় রোগিদের ক্ষোভের মুখে পড়েন তিনি। দায়িত্বরত চিকিৎসক সজিব উদ্দীন স্বাধীন অল্প সময়ের জন্য বের হলে তাৎক্ষনিক ফিরে আসে হাসপাতালে। ততক্ষনে ১০ থেকে ১৫মিনিট বিলম্ব বলে জানান কর্তব্যরত অন্য চিকিৎসকরা। তবে নিহতের পরিবারের লোকজন দাবি করে কর্তব্যরত চিকিৎসক না থাকার ফলে আমাদের রোগির মৃত্যু হয়েছে। অন্যদিকে ডাক্তার সজিব উদ্দীন স্বাধীনের দাবি আমি হাসপাতালের বাইরে যায়নি। লাশ পুলিশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মরদেহ ও তাদের ব্যবহৃত দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ও চাপা দেয়া গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত