রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আজ

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৮ ইং
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আজ
চুয়াডাঙ্গা জেলায় মোট পরীক্ষার্থী ২১ হাজার ৮৬৭ জন আফজালুল হক: আজ ১ নভেম্বর বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ বছর চুয়াডাঙ্গা জেলায় ২৯টি কেন্দ্রে জেএসসি, জেডিসি ও এসএসসি ভোকেশনালে ২১ হাজার ৮৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৫ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এবারে চুয়াডাঙ্গায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১৭ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ১ হাজার ৯১১ জন শিক্ষার্থী এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২ হাজার ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো। সারা দেশে এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ ছাত্র। ছাত্রদের থেকে এবার ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে। আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেবে। গত বছর এই পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবার এই পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন। এবার জেএসসিতে ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসিতে ৩৪ হাজার ২৫১ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে বলেও জানা গেছে। এ ছাড়াও এবার দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এদিকে, জেএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯১৬ জন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯৪২ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮০০ জন, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১১৬৯ জন, আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৫৯ জন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৩৬৬ জন, মুন্সিগঞ্জ একাডেমি কেন্দ্রে ১৪৬৪ জন, হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৪১ জন, দামুড়হুদা পাইলট হাইস্কুল কেন্দ্রে ৮৬১ জন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল ও কলেজ কেন্দ্রে ১১০৯ জন, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৪১ জন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৮১, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯১৯ জন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৬৬ জন, হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৯৮জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩৯৮ জন ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। জেডিসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা কেন্দ্রে ৩৯২ জন, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ৪৬৩ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা কেন্দ্রে ৩৫৯ জন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩১৩ জন ও জীবননগর উপজেলা আলিম মাদরাসা কেন্দ্রে ৩৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৮৪ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ২৯০ জন, আলমডাঙ্গা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪১০ জন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসা কেন্দ্রে ১০৯জন, দামুড়হুদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৪৮জন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮০ জন ও জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদিকে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় পরীক্ষা কেন্দ্রে আগেই একাধিক প্রশ্ন সেট পাঠানো হবে। তবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মধ্যেমে প্রশ্ন নির্বাচন করে প্রশ্নপত্রের খাম খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কঠোর নিরাপত্তা ও পর্যবেক্ষণের মধ্যে দিয়ে পরিক্ষা নেয়া হবে। শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত