চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
- আপলোড তারিখঃ
৩১-১০-২০১৮
ইং
এ জেলার উন্নয়নে আইনজীবীদের সাথে থেকে কাজ করতে চায়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার উন্নয়নে আইনজীবীদের সাথে থেকে কাজ করতে চায়। দেশের আইনের শাসন বাস্তবায়ন করার জন্য দেশের সব বারের সদস্যদের দায়িত্ব নিয়ে এক হয়ে কাজ করতে হবে। রাজনীতির উর্ধে থেকে পেশার মান বজায় রাখতে হবে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবাগত জেলা প্রশাসকের সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস এ মন্তব্য করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম), চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএ হামিদ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মামুন আকতার, নির্বাহী সদস্য আবু তালেব বিশ্বাস, শাহিন জামান ও শাহিন আকতার প্রমূখ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, আইনজীবীদের সহযোগিতা পেলে সততা ও বস্তুনিষ্ঠতার সাথে জেলা প্রশাসককে সাথে নিয়ে ভালো কিছু করতে চাই। আইনজীবী নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে আইনজীবীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি রুবিনা পারভিন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাঈদ মাহমুদ কবির রেজা ডালিম, আলমগীর হোসেন, এসএম রবিউল রহমান, সেলিম উদ্দিন খান, শামশুদ্দোহা পি.পি ও আব্দুর রহমান জি.পি প্রমূখ।
কমেন্ট বক্স