রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বিপত্তি

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০১৮ ইং
বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বিপত্তি
পদ্মা নদীতে নিখোঁজ আমঝুপির আশরাফ আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি ঈদগাহপাড়ার আশরাফ (৩০) নামের এক ব্যক্তি বিদেশ ফেরত প্রতিবেশীকে ঢাকা থেকে আনতে গিয়ে বাড়ি ফেরার পথে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এলকা সূত্রে জানা গেছে, গত পরশু আমঝুপি গ্রামের কাতার প্রবাসী সিদ্দিক আলীর ছেলে সুজনকে ঢাকা বিমান বন্দরে আনতে যায় আশরাফ (৩০)। ফেরার সময় শ্রমিকের হরতালের কারণে গাড়ি বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন প্রবাসী সুজন, সুজনের ছোট ভাই রিপন ও আশরাফ (৩০)। ট্রেনে সিট না পাওয়ায় ট্রেনের ছাদে আসছিলেন। পাকশী ব্রিজের ট্রেন উঠার সময় আশরাফ (৩০) ব্রিজের সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। ভেড়ামারা রেলওয়ে পুলিশের সহযোগীতায় ডুবুরি দল নদীতে তল্লাশী চালায়। এ সংবাদ লেখাপর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ডুবুরি দল খোঁজা অব্যাহত রেখেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত