আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
- আপলোড তারিখঃ
৩০-১০-২০১৮
ইং
আইন-শৃঙ্খলা বিঘœ সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, পূর্বের সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদি কেউ আইন শৃঙ্খলার বিঘœ সৃষ্টি করে তবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আপনারা জানেন, অত্র অঞ্চল এক সময় সন্ত্রাসী জনপদ হিসেবে খ্যাত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চুয়াডাঙ্গা জেলাসহ সারাদেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। সন্ত্রাসীদের দমন করেছে। এছাড়াও মাদক নির্মূলে সরকার অত্যান্ত কঠোর হওয়ায় প্রায় ৯০ ভাগ মাদক নির্মূল করতে সক্ষম হয়েছে। আপনারা সহযোগিতা করলে বাকিটুকু নির্মূল করা সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, আবু সাইদ পিন্টু, নুরুল ইসলাম নুরু, আমিনুল হক রোকন, মাসুদ পারভেজ, প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা. মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী গোলাম নবী, মৎস্য অফিসার ফাতেমা আখি, যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সায়েলা শারমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার প্রতিনিধি ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, উপজেলা ভিডিপি কর্মকর্তা রওশন আরা প্রমূখ।
কমেন্ট বক্স