রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ ও কাল সারাদেশে পরিবহন ধর্মঘট

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০১৮ ইং
আজ ও কাল সারাদেশে পরিবহন ধর্মঘট
সড়ক পরিবহন আইন বাতিলসহ আট দফা দাবি ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন বাতিলসহ আট দফা দাবিতে আজ ২৮ অক্টোবর ও কাল সোমবার সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি সাদিকুর রহমান হিরু এ ঘোষণা দেন। এসময় ও ট্রাক চালক সোহেল হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করা হয়। এর আগে দুপুর ২টার পর থেকেই সারাদেশ থেকে আসা পরিবহন শ্রমিক নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পল্টন থেকে শাহবাগের একদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতাদের দাবি, সম্প্রতি সংসদে ৫ বছর জেল ও মৃত্যুদ- বহাল রেখে শ্রমিকদের বিরুদ্ধে যে আইন পাস হয়েছে তা বাতিল করতে হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এ আইন বাতিলে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা বলেন, ‘সারাদেশে কিছু নেতার কারণে সরকারের ক্ষতি হচ্ছে। হঠাৎ করে পোস্তগোলা ব্রিজে টোলের হার ৩০ টাকা থেকে বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। তার প্রতিবাদ করতে গেলে পুলিশ গুলি করে মারলো এক ট্রাক চালককে। আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে রয়েছেন।’ সমাবেশে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোতাহের হোসেন বলেন, ২৮ ও ২৯ অক্টোবর সারাদেশে পূর্বনির্ধারিত কর্মবিরতি পালন করবে পরিবহন শ্রমিকরা। যদি এর মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সংশোধন না করা হয় তাহলে ৩০ অক্টোবর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে। ৮ দফা দাবিগুলো হলো : সড়ক দুর্ঘটনায় সব মামলা জামিনযোগ্য করতে হবে; শ্রমিকদের অর্থদ- ৫ লাখ টাকা করা যাবে না; সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে; ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করতে হবে; ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করতে হবে; সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে; গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে; সব জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত