রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত : তাওরাত সভাপতি ও তুহিন সম্পাদক

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত : তাওরাত সভাপতি ও তুহিন সম্পাদক
শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ৪ ও ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমী প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশাদুল হক বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহাবুব হোসেন মেহেদী। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিফাত, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, ৫নং গাংনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। সম্মেলনে প্রধান অতিথি আসাদুল হক বিশ্বাস বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উন্নত দেশের তালিকায় এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতীক নৌকা। তাই নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই আমাদের বিজয় সুনিশ্চিত। দেশের চলমান উন্নয়ন বাস্তবায়নে শেখ হাসিনার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি আরো বলেন, আজ স্বেচ্ছাসেবক লীগ দলীয় অঙ্গ সংগঠন হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তিল তিল করে গড়া এই সংগঠনটি আজ অন্যতম সংগঠনে পরিণত। সম্মেলনের প্রধান অতিথি ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- নৌকার পালে লেগেছে উদ্যম বাতাস। মানুষ নৌকা ছাড়া কিছুই বোঝে না। কাজেই তারা নৌকায় ভোট দেবে! আগামী ডিসেম্বর মাস হলো বিজয়ের মাস। ডিসেম্বরে বিজয়ের মাসে বড় বিজয় নৌকারই হবে। বিএনপি আছে আন্দোলন নিয়ে। বিএনপি গত ১০ বছরে ১০ দিনও রাজপথে আন্দোলন করতে পারিনি। এখন ঘরে ঘরে বিদ্যুৎ আছে। দেশে ১৪ কোটি মানুষের হাতে মোবাইল, ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। গ্রামে গ্রামে, ইউনিয়ন ইউনিয়নে ডিজিটাল সুবিধা পাচ্ছে। বয়স্ক ভাতা, মাতৃত্ব ভাতা, পঙ্গুত্ব ভাতা সব দিয়েছে শেখ হাসিনার সরকার। উপবৃত্তির টাকা এখন ঘরে বসেই মায়ের কাছে পৌঁছে যাচ্ছে। চারিদিকে শুধু সু-বাতাস বইছে। সম্মেলনের প্রধান বক্তা ওবাইদুর রহমান চৌধুরি জিপু বলেন- আওয়ামী লীগের মতো একটি বৃহৎ সংগঠনকে যে সংগঠনটির নেতাকর্মিরা নিরলস পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছে তা হলো স্বেচ্ছাসেবক লীগ। এই সংগঠনের কর্মিরা দলের প্রয়োজনে আত্মোৎসর্গ করেছে ইতোপূর্বে। সামনের দিনগুলোতে আবারো তাদের আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে স্বেচ্ছাসেবক লীগকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা নিরলস পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয়ে একত্রে কাজ করি। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাফিজ, সাইফুল ইসলাম, সৈয়দ ফরিদ আহম্মেদ, ইমরান আহম্মেদ বিপ্লব, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, আব্দুল আলিম, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান (সবুজ), সামাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, পাপেল, জেলা যুবলীগের সদস্য এ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান ডেভিড, জেলা কৃষক লীগের সদস্য আ. হালিম ভুলন, দেলোয়ার হোসেন, তুহিন ইসলাম রানা, মো. আতিকুর রহমান রাব্বি, ইছানুল, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আব্দুল মতিন দুদু, পৌর কৃষক লীগের আহবায়ক রাকিবুর রহমান রাকু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শেখ সামী তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল প্রমূখ। ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. তাওরাত হোসেনকে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সুজন হোসেন কালুকে সিনিয়র সহ-সভাপতি, আমিন মোল্লাকে সহ-সভাপতি, তুহিন আহমেদকে সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম রানা যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মালেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, হাসান আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক, আকরামুল আলী সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রান্ত চৌধুরী দপ্তর সম্পাক, তানজিল হাসান মাছুম ধর্ম বিষয়ক সম্পাদক, আবুল বাসার মিশুক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, জানিফ হাসান তথ্য গবেষণা ও পাঠাগার সম্পাদক, সাদ্দাম আলী সমাজ কল্যাণ সম্পাদক, আকাশ চৌধুরিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। উল্লেখ্য, গতকাল পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অনমোদন হয়নি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত