রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর বেতবাড়িয়ায় কৃষক আনোয়ার হোসেন হত্যা মামলার রায়

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৮ ইং
গাংনীর বেতবাড়িয়ায় কৃষক আনোয়ার হোসেন হত্যা মামলার রায়
৫ জনকে যাবজ্জীবন ৪ জনকে বেকসুর খালাস মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান ওই আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাস করে কারাদ- দেয়া হয়েছে। দ-প্রাপ্তরা হলেন- বেতবাড়িয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে ফজলুল হক, নুর বকসের ছেলে সালেহীন, খয়ের বকসের ছেলে খুশালী, মজিবুর রহমানের ছেলে হাসানুজ্জামান, এলাহী বকসের ছেলে আব্দুর রাজ্জাক। মামলায় ৪ আসামিকে বেকুসর খালাস দেয়া হয়েছে। তারা হলেন- মশিউর রহমান, ইসাহাক আলী, দিনাত আলী ও কালু হোসেন। মামলার বিবরণে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের ইসাহাক ও পচা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ১৯৯৫ সালের ১১ মে ঈদের নামায পড়তে গেলে পূর্ব শত্রুতার জের ধরে পচা গ্রুপের আব্দুল গেজালের ছেলে মিনাল হোসেনকে আটকিয়ে রাখে প্রতিপক্ষরা। এ ঘটনা জানতে পেরে তাকে ছাড়াতে গেলে ইসাহাক গ্রুপের লোকজনের সাথে তাদের সংঘর্ঘ সৃষ্টি হয়। সংঘর্ষের একপর্যায়ে পচার ছেলে আনোয়ার হোসেন মারা যায়। ওই দিনই পচা গাংনী থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান প্রাথমিক তদন্ত শেষ করে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে বিচারক অভিযুক্ত আসামিদের মধ্যে ৫ জনকে যাবজ্জীবন এবং ৪ জনকে বেকসুর খালাস দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত