রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মিসহ আটক ২৬

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৮ ইং
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মিসহ আটক ২৬
মেহেরপুর অফিস: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মিসহ বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২টি হাতবোমা, চারটি দেশীয় তৈরি হাসুয়া, তিনটি লোহার রড, ২৫ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম এসব অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃতদের মধ্যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে পাঁচজন, বোমা ও নাশকতা মামলায় পাঁচজন ও জামায়াতের দু’জন এবং অন্যান্য মামলায় বাকি আসামিদের গ্রেফফতার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত