জীবননগরে সূধীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস
- আপলোড তারিখঃ
২৪-১০-২০১৮
ইং
চুয়াডাঙ্গার উন্নয়নে সকলে একসাথে মিলিত হয়ে কাজ করতে হবে
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসকের সাথে জীবননগর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধী ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলাবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।
অনুষ্ঠানে বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহসহ স্থানীয় সাংবাদিক, সুধী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলায় উন্নয়ন করতে হলে সকলে একসাথে মিলিত হয়ে কাজ করতে হবে। এ জেলার সাধারণ মানুষগুলো অনেক পরিশ্রমী, তারা কৃষির উপর সবচেয়ে আগ্রহ বেশি। তাই এ জেলাতে যদি একটি কৃষি বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে হয়ত আরো উন্নত হত। এক সময় দেশে তেমন কোন উন্নয়ন হয়নি কিন্তু বর্তমান সরকারের আমলে জেলা শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় বর্তমান সময়ে আইন-শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি আরো বলেন, আপনাদের যে কোন সমস্যই আমার অফিসে চলে আসবেন কোন অনুমতি লাগবে না। আমার অফিস সব সময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
কমেন্ট বক্স