রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত : চুয়াডাঙ্গার অনুষ্ঠানে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৮ ইং
মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত : চুয়াডাঙ্গার অনুষ্ঠানে ডিসি গোপাল চন্দ্র দাস
শুধু চালক নয়; নিজেদের সচেতনতায় দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। গতকাল সোমবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, `আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো` প্রতিপাদ্য সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই’র আয়োজনে গতকাল সোমবার জেলা প্রশাসকের চত্ত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি রেব হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ নামে আন্দোলনের ঝড় উঠেছে, কিন্তু সড়কে কিভাবে চলতে হবে সে বিষয়ে আমরা সচেতন হইনি। সবার সচেতনতাই পারে একটি ‘নিরাপদ সড়ক’ উপহার দিতে। যখনই মানুষ সচেতন হবে, তখনই ‘সড়ক নিরাপদ’ হবে। আর এজন্যেই ‘নিরাপদ সড়ক’ বিষয়ে সকলকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করার কার্যক্রম চালু করেছেন সরকার। ‘নিরাপদ সড়ক’ বাস্তবায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি সড়ক নিরাপদ করতে হলে আগে আমাদেরকে সচেতন হতে হবে। ‘নিরাপদ সড়ক’ বাস্তবায়নে শুধুমাত্র চালককে সচেতন হলে হবে না। সড়ক, যানবাহন এবং পথচারীদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সকলে মিলে সচেতন হলে একটি ‘নিরাপদ সড়ক’ গড়ে তুলতে পারি। আসুন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়তে নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করি, তাহলেই আমাদের নিরাপদ সড়কের কার্যকর ভূমিকা সফল হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেলে এবং সিটবেল্ট না বেঁধে গাড়িতে চড়াও দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সড়ক পারাপারে পথচারীদের আইন মানার ক্ষেত্রে সচেতনতা তৈরিতে প্রচারের আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই’র চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ্যাড. আলমগীর হোসেন। এছাড়াও চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান এবং সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। তিতুদহ প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন করেছে অধ্যায়নরত শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অধ্যায়নরত প্রায় ৮শ’ শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। `` আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় নিরাপদ সড়ক দিবস ২০১৮ পালন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনামূলক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ, সরকারি প্রাথমিক মডেল স্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরের প্রধান প্রধান মোড়ে মোটরসাইকেল আরোহীদের থামিয়ে লাইসেন্স ও হেলমেট ব্যবহারের জন্য অনুরোধ করে। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোনাহার ম-ল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রধান শিক্ষক হারিজ উদ্দীনসহ শিক্ষার্থীবৃন্দ। `` দর্শনা অফিস জানিয়েছে, `পথ যদি না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির` এই শ্লোগানকে সামনে রেখে দর্শনায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দর্শনা প্রেসক্লাবের সামনে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় দর্শনা মুজিবনগর সড়কের দর্শনা প্রেসক্লাবের সামনে উক্ত প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের এ মানববন্ধন র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরুপ কুমার, সহকারি শিক্ষক আব্দুল হামিদ ও আতিকুর রহমান। কুড়–লগাছী প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টার সময় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সামনে দর্শনা-মুজিবনগর সড়কের দু’পাশ জুড়ে রচিত মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তুহিন রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন হাশেম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রুহুল আমিন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় জীবননগর ডিগ্রী কলেজের আয়োজনে নিরাপদ সড়কের বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে অবহতিকরণ কর্মসূচি ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে এ দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আকতার, উপধ্যক্ষ জসিম উদ্দিন জালালসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। একই দিনে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, সহকারি শিক্ষক আ. সামাদ, মতিয়ার রহমান প্রমূখ। `` মেহেরপুর অফিস জানিয়েছে, `আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো`এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে নিরাপদ সড়কের দাবিতে আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেরা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র‌্যলিটি বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে এসে র‌্যলিটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ’র পরিদর্শক এস এম সবুজ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন প্রমূখ। এদিকে, মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়কে ওই কর্মসূচি পালন করেন। এদিন মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসাসহ মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করে। `` বারাদী প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদরের মোমিনপুর ও বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যেগে মানববন্ধন ও র‌্যালি বের করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার সময় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কে এ কর্মসূচি পালন করে। মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগরে নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ও নিরাপদ সড়ক চাই দাবিতে একযোগে মানববন্ধন করেছে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন উক্ত মানববন্ধনে অংশ নেন। `` গাংনী অফিস জানিয়েছে, নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়কের দাবিতে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ গাংনী শহরে মানববন্ধন ও র‌্যালি করেছে। পাইলট স্কুল এন্ড কলেজ ছাড়াও একযোগে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টার দিকে গাংনী বাজার ও হাটবোয়ালিয়া সড়কে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেনের নেতৃত্বে ছাত্রছাত্রীরা মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন। এসময় উপজেলা নিবার্হী অফিসার বিষ্ণুপদ পাল ও উপজেলা সহকারি ম্যাধমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা এ মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেহেরপুর-কুষ্টিয়া, গাংনী-হাটবোয়ালিয়া, বামুন্দী-কাজিপুর, বামন্দী-তেঁতুলবাড়িয়া, মালসাদহ-তেঁতুলবাড়িয়া, বাওট-মহাম্মদপুর, ছাতিয়ান-কুমারীডাঙ্গা সড়কসহ বিভিন্ন সড়কে এসব মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ঝিনাইদহ অফিস জানিয়েছে, নিরাপদ সড়ক দিবসে সরকারের কয়েকটি বিভাগ কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। বক্তারা নিরাপদ সড়ক দিবসে উন্নত সড়ক ব্যবস্থা, সড়ক মহাসড়কে অবাধে নছিমন, করিমন, ভটভটি, থ্রিহুইলার, আলমসাধু ও ইজিবাইক চলাচল, রাস্তার উপর হাটবাজার বসা, যত্রতত্র বাস ট্রাক পার্কিং ও বিআরটি এর অব্যবস্থাপনাকে দায়ী করেন। গতকাল সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকরা এ সব বক্তব্য তুলে ধরে প্রতিকার দাবি করে বলেন, নইলে নিরাপদ সড়ক দিবস পালন সভা সমাবেশ ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। আলোচনা সভায় সাংবাদিকরা ঝিনাইদহের বিভিন্ন সড়ক নির্মানে ঘাপলা তুলে ধরে বলেন ব্যাপক দুর্নীতির মাধ্যমে সড়কগুলো নির্মান করায় অল্পদিনে নষ্ট হয়ে যাচ্ছে এবং যানবাহন দুর্ঘটনায় পতিত হচ্ছে। সাংবাদিকদের এই বক্তব্যকে সমর্থন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জবাবে বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহন করেছি। খারাপ সড়কগুলো দ্রুত মেরামত করা হবে। জানা গেছে ‘‘আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো’’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে গতকাল সোমবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে শহরের জেলা প্রশাসকের অফিস থেকে র‌্যালীটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিআর টিএর সহকারী পরিচালক বিলাস সরকার, পরিদর্শক ফরহাদ হোসেন ও বিভিন্ন মিডিয়ার গনমাধ্যমকর্মী। এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর দাবীতে ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচি পালন করে বিভিন্ন স্কুলের মেয়ে শিক্ষার্থীরা। এই মনববন্ধনে শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, নির্বাহী অফিসার শাম্মি ইসলাম ও মেয়র সাইদুল করিম মিন্টু একাত্মতা প্রকাশ করেন। কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছে, `আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো` এই প্রতিবাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস কোটচাঁদপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বাংলাদেশ স্কাউটস কোটচাঁদপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এ সময় চালক ও পথচারীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউট কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, বাংলাদেশ স্কাউট কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা স্কাউট কমিশনার ওয়াছেউল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, সাফদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আ.লীগ নেতা কাজী আলমগীর প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত