রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তৃণমূলকে বিএনপির বার্তা : আন্দোলন ও নির্বাচন দুই প্রস্তুতিই রাখুন

  • আপলোড তারিখঃ ২২-১০-২০১৮ ইং
তৃণমূলকে বিএনপির বার্তা : আন্দোলন ও নির্বাচন দুই প্রস্তুতিই রাখুন
ডেস্ক রিপোর্ট: আন্দোলন ও নির্বাচন দুটিরই প্রস্তুতি রাখতে বিএনপি দলটির তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে। নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে ‘ভিশন-২০৩০’-এর আলোকে নির্বাচনী ইশতেহার তৈরির পাশাপাশি দলের সম্ভাব্য প্রার্থীর তালিকার খসড়াও করে রেখেছে বিএনপি। এর উদ্দেশ্য হলো নির্বাচনে অংশ নিতে গেলে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাতে হিমশিম খেতে না হয়। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে দলের এ অবস্থানের কথা জানা গেছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সদস্যরা দলীয় প্রার্থী চূড়ান্ত করেন। প্রতিটি আসনে আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকারের সময় সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে বোর্ডে ডাকা হয়। তবে এবার সমস্যা হলো, নির্বাচনের আগে মুক্তি না মিললে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বোর্ডে উপস্থিত থাকতে পারছেন না। এ ছাড়া আরো কিছু কারণে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনো এক ধরনের দোটানায় রয়েছে। ফলে কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা এখনো দেওয়া হয়নি বলে নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়। তবে তাঁরা বলেন, সারা দেশের জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতাদের কাছে সম্প্রতি ‘আন্দোলন ও নির্বাচন’ একসঙ্গে কৌশলগত এই দুই নির্দেশনা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি মূলত আন্দোলনে আছে। কারণ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া জনগণ এই নির্বাচন গ্রহণ করবে না। দ্বিতীয়ত, বিএনপির মতো বড় দলে সব সময়ই নির্বাচনের প্রস্তুতি থাকে এবং এখনো আছে।’ এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আন্দোলন ও নির্বাচন দুটিতেই বিএনপি আছে—এটি বলা যায়। তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি না হলে জনগণ আন্দোলনকেই বেছে নেবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত